সারা দেশ
যমুনা থেকে শিকলবাঁধা যুবকের লাশ উদ্ধার
NewsView6

নিউজভিউ ডেস্ক
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (১ জুন) সকালে উপজেলার জোতপাড়া নৌকা ঘাটসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী নৌ পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং তাতে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

লোড হচ্ছে...