নারায়ণগঞ্জ
পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি: অ্যাড. সাখাওয়াত
NHP NewsView

নিউজভিউ
শিল্পনগরী নারায়ণগঞ্জের জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং টেকসই নগর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। সোমবার (৩০ মার্চ) দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে নাসিক ও প্র্যাকটিক্যাল অ্যাকশনের যৌথ উদ্যোগে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যান’ বা ‘জনগণের অভিযোজন পরিকল্পনা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, “তারেক রহমানের নির্দেশনায় আমরা পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে নগরীতে বৃক্ষরোপণ এবং খাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়তে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম জানান, এই পরিকল্পনার মূল বৈশিষ্ট্য হলো নগরবাসীর সরাসরি অংশগ্রহণ। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে এই কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ এই উদ্যোগে কারিগরি সহায়তা প্রদান করছে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, অংশগ্রহণমূলক এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ একটি জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই আধুনিক নগরী হিসেবে দেশের জন্য মডেল হয়ে উঠবে।

লোড হচ্ছে...