রাজনীতিসদর
বক্তাবলী-আলীরটেকের উন্নয়নে সেতুর বিকল্প নেই: মুফতি ইসমাঈল সিরাজী
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে বুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আলীরটেক ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
মতবিনিময় সভায় মুফতি ইসমাঈল সিরাজী বলেন, আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের মানুষ অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বহু বছর ধরে বঞ্চিত। এই অনগ্রসরতার প্রধান কারণ হলো অত্যন্ত দুর্বল যাতায়াত ব্যবস্থা। নদীবেষ্টিত হওয়ায় এই এলাকার মানুষকে সদরে যাতায়াতের ক্ষেত্রে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হয়।
তিনি আরও উল্লেখ করেন, যাতায়াত ব্যবস্থার এই জটিলতার কারণে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি সেবা পেতেও স্থানীয়দের অনেক সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অবহেলিত এই জনপদকে আর পেছনে ফেলে রাখা যায় না।
মুফতি ইসমাঈল সিরাজী দাবি করেন, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি হলো একটি আধুনিক সেতু। তিনি বলেন, “শুধু আশ্বাস বা কথার কথা নয়, আমরা আপনাদের প্রকৃত সমস্যার কথা শুনতে এসেছি। এই দুই ইউনিয়নকে যদি মডেল ইউনিয়নে রূপান্তর করতে হয়, তবে যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে হবে। নির্বাচিত হলে আমার প্রথম ও প্রধান অগ্রাধিকার থাকবে এই অঞ্চলে সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”
যাতায়াত ব্যবস্থার উন্নতি হলে এই অঞ্চলের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার হবে এবং জীবনযাত্রার মান বহুগুণ বেড়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...