নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ৩১ তোপধ্বনির মাধ্যমে শুরু বিজয় দিবসের শ্রদ্ধা জ্ঞাপন
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৫টা ৩৪ মিনিটে এই তোপধ্বনির পর নগরীর চাষাঢ়ায় অবস্থিত বিজয়স্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সায়মা রাইয়ান, মো. তারিকুল ইসলাম, খন্দকার শমিত রাজা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর জেলা পুলিশসহ অন্যান্য সরকারি দপ্তর এবং সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনগুলো শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনগুলোর মধ্যে ছিল বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, বাসদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট উল্লেখযোগ্য।

লোড হচ্ছে...