রাজনীতি
দেশ ভালো করতে চাইলে আগে নিজেকে ভালো হতে হবে: মাওলানা মইনুদ্দিন
NewsView

নিউজভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, “একটি উন্নত ও আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে আগে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর আদর্শ মানুষ হতে হলে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক জ্ঞান অর্জন করা অপরিহার্য।”
শনিবার (৩১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের শহিদ তিতুমীর একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শফিউদ্দিন আহমদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরত শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে।
একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক পলাশ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, অ্যাডভোকেট মনিরুজ্জামান শাহীন, অ্যাডভোকেট রাসেল প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
জমকালো এই আয়োজনে শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।

লোড হচ্ছে...