রাজনীতিবন্দর
লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জামায়াত নেতারা
NHP NewsView

নিউজভিউ
আগামী ২৪ থেকে ২৬ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যতোয়া ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ স্নানোৎসব। এই উৎসবের প্রস্তুতি পর্যবেক্ষণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বুধবার (১১ মার্চ) বিকেলে বন্দরের রাজঘাট ও গান্ধীঘাট এলাকা পরিদর্শন করেছেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।
বন্দর উপজেলা আমীর খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে ও সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায় পরিদর্শনকালে নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দা ও স্নান উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, "আসন্ন স্নানোৎসবে জেলা প্রশাসকসহ সকল রাজনৈতিক দল সহযোগিতা করে থাকে। এবার জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই আগাম উদ্যোগ নেওয়ায় আমরা কৃতজ্ঞতা জানাই। উৎসবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "লাঙ্গলবন্দ স্নান এই অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। পুণ্যার্থীদের সুবিধা-অসুবিধা দেখতেই আমাদের এই সফর। কোনো বিশৃঙ্খলা রোধে আমরা যেমন প্রশাসনকে সহযোগিতা করব, তেমনি আমাদের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন তাও করা হবে।"
জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার আশাবাদ ব্যক্ত করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে এবং যেকোনো প্রয়োজনে জামায়াত সার্বিক সহযোগিতা প্রদান করবে। মহানগর নেতা মাওলানা মইনুদ্দিন আহমাদ বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে প্রশাসনকে কঠোর নজরদারির অনুরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্নান কমিটির সহ-সভাপতি তিলক তমা দাস, বাংলাদেশ গীতা পরিষদ জেলা সভাপতি প্রদীপ সরকার, প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, উপদেষ্টা তপন ঘোষসহ বিভিন্ন ঘাটের প্রতিনিধিবৃন্দ। নেতৃবৃন্দ রাজঘাট ও গান্ধীঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের মাঝে আশ্বস্ত করেন যে, উৎসব চলাকালীন নিরাপত্তায় তারা সক্রিয় ভূমিকা পালন করবেন।

লোড হচ্ছে...