নারায়ণগঞ্জ
বিতর্কিত প্রকৌশলী নাসিকে নিয়োগে নাগরিক আন্দোলনের উদ্বেগ
NHP NewsView

নিউজভিউ
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) পদায়নের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ‘নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন’। শনিবার (৭ মার্চ) সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত বিবৃতিতে এই নিয়োগ বাতিলের জোর দাবি জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দিলে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়বে।
বিবৃতিতে জানানো হয়, খাইরুল বাকেরের বিরুদ্ধে ইতিপূর্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত থাকাকালীন শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, তার অবৈধ সম্পদের পরিমাণ ৬০০ কোটি থেকে দেড় হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই দুর্নীতির দায়ে তাকে প্রেষণে রাজশাহী সিটি কর্পোরেশনে বদলি করা হলেও সেখানকার কর্তৃপক্ষ গ্রহণ করেনি। এরপর গত ৪ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকৌশলী খাইরুল বাকেরকে নারায়ণগঞ্জে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির মতে, চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ এই পদে বসানো হলে সিটি কর্পোরেশনের স্বচ্ছতা ও জনসেবা বিঘ্নিত হবে। বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, নারায়ণগঞ্জের স্বার্থে এই নিয়োগ অবিলম্বে বাতিল করা প্রয়োজন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, জনস্বার্থ বিবেচনা করে যেন খাইরুল বাকেরকে নাসিকে গ্রহণ করা না হয়। নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ এই নিয়োগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলে বিবৃতিতে সতর্ক করা হয়।

লোড হচ্ছে...