নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় আবদুল জব্বারের নেতৃত্বে হাজার মোটর সাইকেলের শোডাউন
NewsView

# এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচন ও একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ব্যবস্থা করুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজপথে বড় ধরনের শোডাউন করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে দলের মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে এক হাজারের বেশি মোটর সাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এই শোডাউন থেকে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শোডাউনটি সাইনবোর্ড এলাকা থেকে যাত্রা শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক হয়ে ফতুল্লার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পঞ্চবটি হয়ে চাষাঢ়ায় এসে শেষ হয়।
চাষাঢ়ায় সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে দেশে ফিরে আশার পরিকল্পনা করছে। তাঁদের বলতে চাই, আগামীর বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। যারা সন্ত্রাসী ও মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করবে, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে।"
তিনি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সরকারি ঘোষণার তীব্র সমালোচনা করে বলেন, "এই ঘোষণার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জীবনের ম্যান্ডেট ভূলুণ্ঠিত হবে। কারণ নির্বাচনের দিন সকলে ভোট নিয়ে ব্যস্ত থাকবে।"
জামায়াতের আমীর বলেন, "এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচন ও একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ব্যবস্থা করুন। সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।" মোটর সাইকেল শোডাউনের কারণে সড়কে ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন: মাওলানা মইনুদ্দিন আহমাদ, ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...