নারায়ণগঞ্জবন্দর
ডেটিং অ্যাপের ফাঁদ: ভুট্টা ক্ষেত থেকে অপহৃত কিশোর উদ্ধার
NewsView

নিউজভিউ
ঢাকার আজিমপুর থেকে আসা এক কলেজছাত্রকে নারায়ণগঞ্জের বন্দরে ‘হানি ট্র্যাপ’-এ ফেলে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে ৫ জনকে আটক করেছে র্যাব-১১। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর চরধলেশ্বরী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে অপহৃত কিশোরকে উদ্ধারসহ এই চক্রটিকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে জানানো হয়, ভুক্তভোগী কিশোর ঢাকার আজিমপুর এলাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। প্রায় মাসখানেক আগে 'TanTan' নামক একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ‘ইনায়া শেখ’ নামের একটি আইডির সাথে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই আইডির প্রলোভনে পড়ে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী বন্দরের চরধলেশ্বরী এলাকায় দেখা করতে আসে। র্যাব জানায়, সেখানে পৌঁছানোর পরপরই ৯ থেকে ১০ জন লোক তাকে জোরপূর্বক ধরে পাশের ভুট্টা ক্ষেতের গভীরে নিয়ে যায়।
র্যাব আরও জানায়, অভিযুক্তরা ওই ছাত্রকে ব্যাপক মারধর করে তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে পরিবার অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ৪ হাজার ৫০০ টাকা পাঠায় এবং তাৎক্ষণিকভাবে বন্দর থানায় মামলা দায়ের করে।
মামলার প্রেক্ষিতে র্যাব-১১-এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে চরধলেশ্বরী এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে অপহৃত কিশোরকে উদ্ধারের পাশাপাশি ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্যকে আটক করে র্যাব। আটককৃত অভিযুক্তরা হলো—মোঃ আকাশ (২৪), মোঃ সিয়াম (২২), মোঃ ফয়সাল (২৮), সঞ্জয় শীল (২০) এবং মোঃ বায়েজিদ (২৩)। আটককৃতরা বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা।
র্যাব-১১ জানায়, আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

লোড হচ্ছে...