নারায়ণগঞ্জ
ত্রাণ তৎপরতা অব্যাহত
বন্যার্তদের পুনর্বাসন দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের
NewsView
(1)(1).jpg)
নিউজভিউ
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটি বলেছে, বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের দায়িত্ব সরকারকে নিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
এসব দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যার্তদের সহায়তার জন্য গণ-অর্থ সংগ্রহ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম, নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন এবং সদস্য লাগারথা লিথি।
সংগঠনের নেতারা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান এবং সরকারের প্রতি দ্রুত কার্যকর ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

লোড হচ্ছে...