নারায়ণগঞ্জসোনারগাঁও
জনগণকে ব্যবহার করে ক্ষমতা দখলের রাজনীতি আর চলতে দেবো না: অঞ্জন দাস
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ–০৩ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী অঞ্জন দাস গণসংযোগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সোনারগাঁওয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার হাটে ওই গণসংযোগ করেন। তিনি গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী।
অঞ্জন দাস বলেন, যে রাষ্ট্র শ্রমিক, কৃষক ও দিনমজুরের ঘামে মোটা হয়েছে, সেই রাষ্ট্র আজ তাদের নূন্যতম মর্যাদা দিতে ব্যর্থ। তিনি লুটপাট, সিন্ডিকেট এবং ক্ষমতাসীনদের বিলাসী জীবনের তীব্র সমালোচনা করেন। তিনি জনগণকে ব্যবহার করে ক্ষমতা দখলের রাজনীতি আর চলতে দেবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ‘মাথাল’ প্রতীক কেবল ভোটের চিহ্ন নয়, এটি কৃষক ও মেহনতি মানুষের বাঁচার প্রতীক। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-০৩ হবে জনগণের এলাকা, মাফিয়া-দুর্নীতিবাজদের স্বর্গ নয়।
হাটসভায় গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...