রাজনীতি
নারায়ণগঞ্জে সিপিবির ঈদ উপহার বিতরণ
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ও মেহনতী মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় নগরীর মিশনপাড়ায় জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলামের কার্যালয়ে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিপিবির পক্ষ থেকে এদিন কয়েকশত পরিবারের মাঝে নতুন বস্ত্র হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়। এছাড়া ২৩০টি ব্যাগে বিশেষ খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়, যার প্রতিটিতে ছিল লাচ্ছি সেমাই, প্লেইন সেমাই, চিনি, সয়াবিন তেল, পোলাও চাল, জামির চাল, মুগডাল, গুঁড়া দুধ, লবণ, আলু ও পেঁয়াজ।
উপহার বিতরণকালে সিপিবি নেতারা বলেন, "বর্তমান বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ঈদ যেন কেবল ধনীদের উৎসবে পরিণত হয়েছে। খেটে খাওয়া মানুষের কাছে ঈদের দিন আর সাধারণ দিনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। অনেক পরিবারের পক্ষে এক প্যাকেট সেমাই-চিনি কেনাও দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই সিপিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।"
নেতারা আরও বলেন, "ঈদ আমাদের ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসলে এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব। একটি বৈষম্যহীন সমাজ গড়ার মাধ্যমেই ঈদের প্রকৃত উদ্দেশ্য সার্থক হবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদক মণ্ডলীর সদস্য শাহানারা বেগম, সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শিমুল দাস ও সাধারণ সম্পাদক কিশোর লাল বেগী। এছাড়াও ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তপন কুমার রায়, গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক নুর ইসলাম আক্তার এবং জেলা কমিটির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে নেতারা সমাজের বিত্তবানদের প্রতি যার যার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...