নারায়ণগঞ্জ
ভোটের বিধি মেনে প্রচার সামগ্রী সরালেন মাসুদুজ্জামান
NewsView

নিউজ ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান তাঁর নির্বাচনি এলাকার সকল প্রকার প্রচারণামূলক সামগ্রী অপসারণের পদক্ষেপ নিয়েছেন। নির্বাচন আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে তিনি নিজস্ব খরচ ও দায়িত্বে এই অপসারণ কাজ সম্পন্ন করছেন।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুসারে, তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী-ব্যক্তিদের নিজস্ব খরচে পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি অপসারণ করতে হবে।
প্রচারণা সামগ্রী অপসারণ প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, "আমার দল ও আমি আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন আচরণবিধির প্রতিটি দিক আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বিবেচনা করছি এবং এগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সতর্ক আছি।"
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা পালন করলে জনগণের আস্থা বজায় থাকবে এবং নাগরিকদের জীবনে বাড়তি বিড়ম্বনা সৃষ্টি হবে না।
মাসুদুজ্জামান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আজকের পর থেকে তাঁর নামে ভিন্ন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মবহির্ভূত ব্যানার-পোস্টার প্রিন্ট করে প্রদর্শন করলে তার দায়ভার তাঁর ওপর বর্তাবে না। বরং নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানই তার দায় বহন করবে। নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য তিনি প্রতিশ্রুতিশীল ভূমিকা পালন করবেন।

লোড হচ্ছে...