নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে শীতবস্ত্র ও অর্থ সংগ্রহের কর্মসূচি শুরু করেছে ছাত্র ফ্রন্ট
NewsView

নিউজভিউ
দেশজুড়ে হাড়কাঁপানো তীব্র শীতের চরম সংকটে মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের সহায়তায় শীতবস্ত্র ও অর্থ সংগ্রহের কর্মসূচি শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে এই সংগ্রহ অভিযান পরিচালনা করছেন সংগঠনের নেতাকর্মীরা।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা কমিটির সদস্য জিহাদ হোসেন, সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক তানভির আহামেদ সাগর এবং সাবরু আরাফাত লিয়ন প্রমুখ।
সংগঠনের নেতারা বলেন, "বর্তমানে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। যখন সামর্থ্যবানরা লেপ-কম্বল গায়ে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তখন অসংখ্য ছিন্নমূল মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। যার পেটে ভাত নেই, তার গায়ে গরম কাপড় জুটবে কীভাবে? এই মানবিক বিপর্যয় মোকাবিলায় কেবল সরকার নয়, ছাত্রসমাজ ও সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।"
তারা আরও জানান, সংগৃহীত শীতবস্ত্র ও অর্থ দ্রুততম সময়ের মধ্যে দেশের দুর্গত এলাকা এবং স্থানীয় বাস্তুহারা মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে। সমাজের বিত্তবান ও সাধারণ নাগরিকদের এই মানবিক উদ্যোগে শামিল হওয়ার জন্য তারা বিশেষ আহ্বান জানান।

লোড হচ্ছে...