নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে যেসব কেন্দ্রে থাকবে সিসিটিভি ও বিশেষ নজরদারি
NewsView

নিউজভিউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার মোট ৭৯৭টি ভোটকেন্দ্রের সবকটিকেই সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলায় এবার মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০ জন। এই বিশাল সংখ্যক ভোটারের ভোটাধিকার প্রয়োগের জন্য জেলার ৬০২টি শিক্ষা প্রতিষ্ঠান বা ভেন্যুকে ব্যবহার করা হচ্ছে, যেখানে মোট ৭৯৭টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসন ৪৫১টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। তবে ঝুঁকিপূর্ণ বা সাধারণ— সব ধরনের কেন্দ্রেই সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা থাকছে।
নারায়ণগঞ্জ-১
রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনে ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন ভোটারের জন্য ১২৯টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
নারায়ণগঞ্জ-২
আড়াইহাজার বা নারায়ণগঞ্জ-২ আসনে ৩ লাখ ৬৪ হাজার ৯৮ জন ভোটারের জন্য কেন্দ্র রয়েছে ১১৮টি।
নারায়ণগঞ্জ-৩
সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত জেলার বৃহত্তম আসন নারায়ণগঞ্জ-৩-এ ৫ লাখ ৯৩ হাজার ৩৪৬ জন ভোটারের জন্য সর্বোচ্চ ২১০টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪
ফতুল্লা ও সদরের অংশ এই আসনে ৫ লাখ ৪০ হাজার ৮১৩ জন ভোটারের জন্য ১৭৭টি।
নারায়ণগঞ্জ-৫
সদর ও বন্দর এই আসনে ৪ লাখ ৪৫ হাজার ২৮৪ জন ভোটারের জন্য ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম জানিয়েছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের ফলে জেলা সদর থেকে প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ভোটের দিন যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও মাঠে সক্রিয় থাকবেন।
নিরাপত্তা বাহিনীর সমন্বিত টহল এবং সিসিটিভি নজরদারির মাধ্যমে ভোটারদের জন্য একটি নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

লোড হচ্ছে...