রাজনীতিসদর
জামায়াতে ইসলামীর কর্মীরা এই সমাজেরই মানুষ: হাফেজ মোমিন
NHP NewsView

নিউজভিউ
মানুষের অধিকার আদায়, চাঁদাবাজি নির্মূল এবং মজলুমের আর্তনাদ বন্ধের সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার কেএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এনায়েতনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড (পূর্ব) জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এই অনুষ্ঠানে হাফেজ আব্দুল মোমিন বলেন, "কোরআন নাজিল হওয়ার কারণেই রমজানের এত মহিমা। এই মাসেই ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে সত্যের জন্য সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করেছিলেন। জামায়াতে ইসলামীর কর্মীরা এই সমাজেরই মানুষ; কাজের ক্ষেত্রে তাদের কোনো ভুল-ত্রুটি হলে তা ধরিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আমার অনুরোধ রইল।"
বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা পশ্চিম থানা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক ছাত্র-জনতার আন্দোলনের শহীদ আবু সাইদ ও মুগ্ধদের স্মরণ করে বলেন, "শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছি। রমজানের মূল শিক্ষা 'তাকওয়া' অর্জনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি লাভ সম্ভব।"
এনায়েতনগর ৩নং ওয়ার্ড পূর্ব সাংগঠনিক সভাপতি মো. আওলাদ হোসেন সরকারের সভাপতিত্বে এবং মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মধ্য ইউনিটের সভাপতি শরীয়তুল্লাহ, ফতুল্লা পশ্চিম থানার সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল করিম ও আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়।

লোড হচ্ছে...