জাতীয়
পশ্চিমবঙ্গ সরকারে যেই থাকুক, ঢাকার বিষয়গুলো ‘রয়েই যায়’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন যাই হোক না কেন, বাংলাদেশ সবসময় নিজেদের জাতীয় স্বার্থ বজায় রেখে ভারতের সঙ্গে কাজ করে যাবে। প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের কারণে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা ব্যাহত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় গঙ্গার পানি বণ্টন চুক্তি ও পুশইন ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ভারতের সঙ্গে এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে এবং গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ অত্যন্ত আশাবাদী। এছাড়া দুই দেশের মানুষের যাতায়াত সহজ করতে ভারতের সঙ্গে শিগগিরই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মূলত সীমান্ত নিরাপত্তা ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

লোড হচ্ছে...