নারায়ণগঞ্জ
কোনো নব্য ফ্যাসিস্টদের জায়গা বাংলার জমিনে হবে না: মুফতী মাসুম বিল্লাহ
NewsView

নিউজ ভিউ
বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেছেন, “ছাত্রসমাজকেই আগামী দিনের নেতৃত্বের হাল ধরতে হবে। আগামীর রাষ্ট্র হবে সৎ ও মেধাবীদের রাষ্ট্র।”
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর ‘নগর সম্মেলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর সভাপতি এইচ এম শাহীন আদনানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আবুল হাশিমের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
মুফতী মাসুম বিল্লাহ আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ২৪-এ যেভাবে আমরা স্বৈরাচারমুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছি, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগামীতে কোনো দখলদার বা নব্য ফ্যাসিস্টদের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সকল ক্ষেত্রে ইসলামী আন্দোলনকে সহযোগিতা করতে হবে।”
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুনতাছির আহমাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কুরআন-সুন্নাহর আলোকে একটি সমৃদ্ধ ও নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি চারিত্রিক বিশুদ্ধতা অর্জন করতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মীকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।”
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি ২০২৬ সেশনের জন্য নারায়ণগঞ্জ মহানগরের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মুহা. আবুল হাশিম, সহ-সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর-এর নাম ঘোষণা করা হয়।
উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মুফতী হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মুহা. শামসুল আলম, শিক্ষক ফোরামের সভাপতি আলতাফ হোসেন গাজী, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহা. আনোয়ার হোসেন, ছাত্র আন্দোলনের সাবেক নগর সভাপতি মুহা. ওমর ফারুক ও জেলা সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। নবনির্বাচিত কমিটি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করে।

লোড হচ্ছে...