নারায়ণগঞ্জসদর
পরিচ্ছন্নতাকর্মীদের সাখাওয়াত: আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে দিনরাত পরিশ্রম করা ১ হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মুখে হাসি ফুটিয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের টাকা তুলে দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহারের আওতায় জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫৬ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের কাজের মূল্যায়ন করে প্রশাসক সাখাওয়াত বলেন, “শহরকে সুন্দর রাখতে আপনাদের অবদান অনস্বীকার্য। রোদ-বৃষ্টি উপেক্ষা করে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেন, তার ফলেই নাগরিকরা একটি বাসযোগ্য পরিবেশ পান। ঈদের এই আনন্দঘন সময়ে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুদান পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের কেনাকাটা ও আনুষঙ্গিক খরচের জন্য এই ৫ হাজার টাকা তাদের অনেক বড় সহায় হয়ে দাঁড়াল।
সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন এবং পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণসহ অন্যান্য কর্মকর্তারা।

লোড হচ্ছে...