নারায়ণগঞ্জ
১৯ দিনের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ শহরে চলাচলকারী রিকশা, মিশুক, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স নবায়নের জন্য মালিকদের ১৯ দিন সময় বেঁধে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
সোমবার (১৭ আগস্ট) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইসেন্স নবায়নের আবেদন ফরম সিটি করপোরেশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণের পর তা নির্ধারিত সময়ের মধ্যে নগরভবন অথবা সিটি করপোরেশনের দুটি আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে।
নাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ সেপ্টেম্বরের পর আর লাইসেন্স নবায়নের সুযোগ থাকবে না। ৭ সেপ্টেম্বর থেকে নগরীতে লাইসেন্সবিহীন কোনো রিকশা, মিশুক, ভ্যান বা ঠেলাগাড়ি চলাচল করতে দেওয়া হবে না।
নির্দেশনা অমান্য করে অবৈধ যানবাহন চলাচল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও যানবাহন ডাম্পিংয়ের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেল-জরিমানাসহ আইন অনুযায়ী অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

লোড হচ্ছে...