নারায়ণগঞ্জ
বিএনপি নেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে মামুন মাহমুদের শোক
NewsView

নিউজ ভিউ
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য এবং ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “হাজী সিরাজুল ইসলাম ছিলেন শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সমর্থক এবং দলের দুঃসময়ের নিবেদিতপ্রাণ কর্মী। তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং এলাকার শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। মসজিদ, মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি রাজপথে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে ১নং ওয়ার্ডবাসী একজন সৎ মানুষকে হারালো এবং বিএনপি হারালো একজন বিশ্বস্ত অভিভাবককে।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

লোড হচ্ছে...