নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে পিআইবি প্রশিক্ষণের সমাপনী
NewsView

নিউজভিউ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার (১২ জানুয়ারি) শেষ হয়েছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে জেলার মোট ৫০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এসময় তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে সঠিক তথ্য জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এবং প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন এবং পিআইবি’র কর্মকর্তারা। গত ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত এই সেশনগুলোতে নির্বাচনকালীন রিপোর্টিং ও আচরণবিধি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও যমুনা টিভির রাসেল আহমেদ।

লোড হচ্ছে...