রাজনীতি
সংসদ যেন কোটিপতিদের ক্লাব না হয়: রাজেকুজ্জামান রতন
NewsView

নিউজভিউ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, দেশের বর্তমান সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের অধিকারের চেয়ে বিত্তশালীদের স্বার্থই বড়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ধারার পরিবর্তন ঘটিয়ে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর সংসদে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লবের সমর্থনে আয়োজিত এক গণসংযোগ ও পথসভায় বক্তারা এসব কথা বলেন।
শহরের ২নং রেল গেট এলাকা থেকে শুরু হয়ে চাষাড়া, মেট্রোহল, কালীরবাজার ও ফলপট্টি হয়ে পুনরায় ২নং রেল গেটে এসে পথসভার মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কমরেড রাজেকুজ্জামান রতন।
তিনি তাঁর বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, “অভ্যুত্থান পরবর্তী সময়ে একদিকে দেশে কোটিপতির সংখ্যা ১০ হাজার ৩৩৭ জন বেড়েছে, অন্যদিকে ২৬ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। মানুষ আজও পুষ্টিকর খাবার এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত। আমরা এমন একটি সংসদ চাই, যা কোটিপতিদের ক্লাব হবে না, বরং হবে মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রধান প্রতিষ্ঠান।”
বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেন, “নারায়ণগঞ্জ একটি সমৃদ্ধ ও ধনী জেলা হওয়া সত্ত্বেও এখানে মানসম্মত উচ্চশিক্ষা ও চিকিৎসার অভাব প্রকট। বড় বড় শিল্পকারখানা গড়ে উঠলেও এখানে পর্যাপ্ত বিশ্ববিদ্যালয় বা উন্নত হাসপাতাল তৈরি হয়নি। মানুষের মৌলিক অধিকারগুলোকে পণ্যে রূপান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন সমাজ গড়তে কালো টাকা, পেশিশক্তি ও সাম্প্রদায়িকতামুক্ত নির্বাচনের বিকল্প নেই। ‘মই’ মার্কায় ভোট প্রার্থনা করে তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে তিনি সবসময় রাজপথে থাকবেন।
গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য এম এ মিল্টন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ নেতা তাজুল ইসলাম এবং খলিলুর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...