নারায়ণগঞ্জসদর
ফতুল্লার মাঠ চষে বেড়াচ্ছেন মুফতি ইসমাঈল সিরাজী
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর আংশিক) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার মাঠ সরগরম। এই প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী তাঁর ভিন্নধর্মী স্লোগান ও কৌশলের কারণে আলোচনায় এসেছেন।
প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও নিয়মিত প্রচারণায় সক্রিয় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন-অবনয়নের বিভিন্ন বিষয়ে কাজ করায় তাঁর জনপ্রিয়তা বাড়ছে এবং নির্বাচনী এলাকায় তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন।
মুফতি ইসমাঈল সিরাজী তাঁর নির্বাচনী দর্শনের মূল কথা তুলে ধরে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে। আমাদের মূল স্লোগান— 'শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই'। স্বাধীনতার পর নেতার পরিবর্তন হয়েছে বহুবার, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। এবার আমরা সত্যিকারের পরিবর্তনের যাত্রা শুরু করতে চাই।
জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি অপপ্রচারের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন। তিনি বলেন, আমি প্রার্থী হওয়ার পর কিছু মহল আমার জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিভিন্ন গোপন মিডিয়ায় অপপ্রচার চলছে। কিন্তু মিথ্যার কাছে আমি কখনো মাথা নত করব না।
নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, আমি নারায়ণগঞ্জের সন্তান। এমপি হই বা না হই, এই জেলার সংকটে আমি সবসময় পাশে ছিলাম, থাকব। সড়কের দুরাবস্থা নিরসন, জলাবদ্ধতা, গ্যাস সংকট ও মাদক-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এলাকা গড়তে চাই।
নিজের অতীত ভূমিকা তুলে ধরে তিনি বলেন, হেফাজতের আন্দোলন, টিপাইমুখ বাঁধ বিরোধী লংমার্চ, ২৪-এর গণঅভ্যুত্থান—পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে সহযোদ্ধাদের নিয়ে রাজপথে সক্রিয় ছিলাম। এছাড়া বন্যা, রোহিঙ্গা সংকটসহ মানবিক সেবামূলক কাজেও সবসময় মাঠে থেকেছেন তিনি।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "মিথ্যার সঙ্গে আপস নয়। ধর্ম, দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে চাই।"

লোড হচ্ছে...