নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূজা উদযাপন পরিষদের প্রার্থনা
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার মাধ্যমে অসুস্থ নেত্রীর প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে একাত্মতা ও শুভ কামনা প্রকাশ করা হয়। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের চাষাড়া শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠান আয়োজিত হয়।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন’র সভাপতিত্বে এই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকল নেতৃবৃন্দ ও ভক্তরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
প্রার্থনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারা আশা করেন দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় ফিরে আসবেন।
প্রার্থনা সভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং এর বিভিন্ন থানা ইউনিটের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন— মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা সহ-সভাপতি তিলোত্তমা দাস ও প্রদীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস ও পংকজ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রনব পাল, কোষাধ্যক্ষ শান্তি দাস সহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, দুলাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য এবং ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...