রাজনীতিসদর
জনগণ এই হুমকি-ধমকিকে ভয় করে না: মাকসুদ
NewsView

নিউজভিউ
‘জনগণ এই হুমকি-ধমকিকে ভয় করে না’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর খানপুর থেকে শুরু হওয়া বিশাল নির্বাচনী মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “তাদের সাথে কোনো লোক নাই, তাদের পায়ের নিচে মাটি নাই। সরে গেছে সব কিছু। মাটিও সরে গেছে, লোকও সরে গেছে। তাদের একমাত্র অবলম্বন হুমকি আর ধমকি। এছাড়া তাদের কোনো কাজ নাই।”
মাকসুদ হোসেন বলেন, “জনগণ এই হুমকি-ধমকিকে ভয় করে না। কোনো পরোয়া করে না। ব্যানার ফেস্টুন সবকিছু খুলে ফেলছে। আমরা দিনে লাগাই, তারা রাতে খুলে ফেলে। আমার নেতা-কর্মীদের তারা বিভিন্নভাবে হুমকি, ধমকি ও মামলার ভয় দেখাচ্ছে। তাদের এসব ছাড়া বর্তমানে কোনো কাজ নাই।”
তিনি আরও বলেন, “হুমকি-ধমকির সময় শেষ। হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না। তারা যত হুমকি দিয়েছে, তার চেয়ে আরও পিছনে চলে গেছে। তাদের নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আপনারা আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন, আমি আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।”
এসময় উপস্থিত ছিলেন মাকসুদ হোসেনের সদর বন্দরের হাজারো কর্মী ও সমর্থক।

লোড হচ্ছে...