নারায়ণগঞ্জবন্দর
ট্রাক চাপায় নার্স নিহতের ঘটনায় মামলা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় সিনিয়র স্টাফ নার্স রিটা হালদার (৪৬) নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্বামী খোকন বাড়ৈ বাদী হয়ে অজ্ঞাতনামা চালককে আসামি করে বন্দর থানায় এই মামলাটি করেন। যার মামলা নম্বর ৩০(২)২৬।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রিটা হালদার ঢাকার নবাবগঞ্জ সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ২৬ ফেব্রুয়ারি বন্দরে তার স্বামীর ভাড়া বাসায় বেড়াতে আসেন। শনিবার সকাল পৌনে ১০টার দিকে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে স্বামীর মোটরসাইকেলে চড়ে গুলিস্তান বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী সিমেন্টবোঝাই ট্রাক (যশোর ট-১১-৫৭০২) মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিটা হালদার ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত রিটা হালদার বরিশাল জেলার আগৈলঝাড়া থানার কাঠিরা গ্রামের মৃত সাইমন বিমল হালদারের মেয়ে। তাঁর স্বামী খোকন বাড়ৈ নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসে ‘লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল’ কোম্পানিতে কর্মরত। দীর্ঘ দিন ধরে তাঁরা বন্দরের নবীগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। এক নিমেষেই প্রিয়জনকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।
বন্দর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

লোড হচ্ছে...