সারা দেশ
টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ২
NewsView

নিউজভিউ ডেস্ক
গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটির স্থাপত্যশৈলী ও সৌন্দর্যের কারণে এটি টিকটকারদের কাছে জনপ্রিয় জায়গা। রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকায় অনেকেই সেখানে ভিডিও করতে আসেন। বুধবার রাতে ওই দুই যুবক রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছিলেন। এমন সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি তাদের চাপা দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধীরাশ্রমে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছে। ঘটনাটি ঘটেছে রাত সোয়া ৯টায়। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা ৷ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...