নারায়ণগঞ্জসদর
কারামুক্ত যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজন আটক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইমন নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে ফতুল্লার মাসদাইর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
আটককৃতরা হলেন পশ্চিম মাসদাইর এলাকার মোঃ রায়হান ওরফে ডিপজল (২৮) এবং দেওভোগ পশ্চিম নগর এলাকার মোঃ সেতু (১৯)।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পর ইমনকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। র্যাব জানায়, আটককৃত রায়হান ওরফে ডিপজলের কাছ থেকে এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব আরও উল্লেখ করেছে যে, আটক এই অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
র্যাবের দেওয়া তথ্যমতে, ইমনের বাবা অভিযোগ করেছিলেন যে, এক ব্যক্তি তার ছেলেকে মুঠোফোনে ডেকে নিয়ে অভিযুক্তদের হাতে তুলে দেন এবং সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর ছায়াতদন্ত শুরু করে র্যাব-১১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

লোড হচ্ছে...