নারায়ণগঞ্জসোনারগাঁও
মহাসড়কে সওজের উচ্ছেদ অভিযান, ৩০০ দোকান গুড়িয়ে দিল
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে কাঁচপুর মৌজার প্রায় ১.০২ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী কাঁচপুর মৌজার ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪ ও ১৭৬ নম্বর দাগের জায়গায় দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল একটি মহল। উচ্ছেদ অভিযানে ওইসব জায়গায় থাকা ছোট-বড় ৩০০টি দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। জনস্বার্থে এবং মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান। অভিযান চলাকালে সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ কার্যক্রম চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ জেলা পুলিশ ও কাঁচপুর থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি জমি দখলমুক্ত রাখতে এবং জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...