নারায়ণগঞ্জ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সিটি প্রশাসক
NewsView5
.jpg)
নিউজভিউ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরকে আরও সবুজ করে তুলতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
তিনি জানান, সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জে পাঁচ হাজার গাছ রোপণ করা হবে। তবে শুধু গাছ লাগানো নয়, সেগুলো যাতে বেঁচে থাকে এবং সঠিকভাবে বেড়ে ওঠে সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সাখাওয়াত হোসেন খান বলেন, “আমি চাই গাছগুলো যেন মরে না যায়, যেন টিকে থাকে। এজন্য রোপণের পাশাপাশি পরিচর্যার বিষয়েও নজর রাখা হবে।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে একটি সবুজ শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী যে সবুজ, পরিচ্ছন্ন ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সিটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং এ কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে।

লোড হচ্ছে...