নারায়ণগঞ্জসদর
অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে নাসিকের অভিযান
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শহরে লাগানো অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নাসিকের পরিচ্ছন্নকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ এলাকা থেকে শতাধিক অবৈধ ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলেন।
নাসিক সূত্রে জানা যায়, এই অভিযান চলাকালে বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া জিয়া হল এলাকা এবং নবাব সলিমুল্লাহ সড়ক বিভাজনে টানানো বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।
নির্বাচনকে সামনে রেখে শহরের অলি-গলি, বৈদ্যুতিক খুঁটি, সড়ক বাতি, সড়ক বিভাজন ও গাছের উপর এসব অবৈধ প্রচারণা সামগ্রী লাগানো হয়েছিল। অভিযানে নাসিক পরিচ্ছন্নকর্মীরা এসব খুলে ফেলেন এবং অপসারিত ব্যানার-ফেস্টুনগুলো ট্রাকে ভরে নিয়ে যান।
নাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে আগামী দিনগুলোতেও নির্বাচনী প্রেক্ষাপটে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...