নারায়ণগঞ্জসদর
সাংবাদিকদের উপরে হামলা করা সেই কৃষকদল নেতা শাহাদাত বহিষ্কার
NewsView

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহাদাত হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগ ছিল।
উল্লেখ্য, ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকদের ওপর হামলার করে শাহাদাত হোসেন (৬০)। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত পরবর্তী শুনানির দিন ধার্য্য করে তাকে কারাগার প্রেরণের নির্দেশ দেন।

লোড হচ্ছে...