নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা
NewsView

নিউজ ভিউ
‘মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’ প্রতিপাদ্য বিষয় নিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ওই শোভাযাত্রা হয়েছে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ। সফল সংগঠক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে এই আয়োজন হয়।
সভাপতির বক্তব্যে এম এ মান্নান ভূঁইয়া মানবাধিকার লঙ্ঘনকারী ও মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রধান অতিথি হাসিনা মমতাজ মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, মানবাধিকারকে বিশ্বাসের অংশ হিসেবে প্রচার করা উচিত যাতে কোনো বৈষম্য ছাড়াই মানুষের জীবনের মূল্য প্রতিষ্ঠিত হয়।

লোড হচ্ছে...