নারায়ণগঞ্জসদর
ডেঙ্গু আক্রান্ত আনুর খোঁজ নিলেন এড. টিপু
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু ডন চেম্বারের নিজ বাসভবনে ছুটে যান।
অ্যাড. টিপু আনোয়ার হোসেন আনুর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বলেন, দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী নেতা হিসেবে আনু সবসময় দলের স্বার্থে কাজ করে গেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরকার, ১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান সহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতারা।

লোড হচ্ছে...