নারায়ণগঞ্জরূপগঞ্জ
নারায়ণগঞ্জে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুই রূপগঞ্জ উপজেলার বাসিন্দা এবং তারা রাজধানীর পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বুধবার (১ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ মার্চ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই বছর বয়সী শিশু আরিয়ান ইসলাম রাইয়ান। সে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর বারৈপাড়া এলাকার মো. রকির ছেলে। এর আগে গত ১৯ মার্চ মহাখালী উদরাময় হাসপাতালে মারা যায় এক বছর বয়সী শিশু নুহাশ। নুহাশের বাড়ি একই উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায়।
হাম নিয়ে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

লোড হচ্ছে...