নারায়ণগঞ্জসদর
আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে শক্তি প্রদর্শন করলেন রিয়াদ চৌধুরী
NewsView

আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে রাজপথে শক্তি প্রদর্শন করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধায়নে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে এই বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিলে পুরো এলাকা একসময় বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন।
সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু সহ শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, বিগত 'ফ্যাসিবাদী' সরকারের সময়ে ফতুল্লাকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। তারা দাবি করেন, শামীম ওসমান তাঁর সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি আর হামলা-মামলার মাধ্যমে ফতুল্লার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আজকে সেই সন্ত্রাসী গোষ্ঠী পালিয়ে বেড়াচ্ছে, অথচ বিএনপির নেতাকর্মীরা এখানেই অটল থেকে লড়াই করে যাচ্ছে। এই ফতুল্লায় কেউ অঘটন ঘটানোর দুঃসাহস দেখালে আওয়ামী লীগের একজন কর্মীকেও ছাড় দেওয়া হবে না।"
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় প্রদক্ষিণ করে। মিছিলটি পুনরায় ফতুল্লায় এসে শেষ হয়। মিছিলজুড়ে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেওয়া হয় এবং অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ঘোষিত যেকোনো কর্মসূচি প্রতিহতের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নির্দেশনায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। জানা যায়, বিগত দিনেও ফতুল্লা থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে সংঘটিত থেকে ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।

লোড হচ্ছে...