নারায়ণগঞ্জ
ওসমান হাদীর মৃত্যুতে আতাউর রহমান মুকুলের শোক
NewsView

নিউজ ভিউ
জুলাই বিপ্লবের সম্মুখসারির বীর যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল।
শনিবার (২০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আতাউর রহমান মুকুল বলেন, “শরীফ ওসমান হাদী ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের এক নির্ভীক ও তেজস্বী প্রাণ। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর অসামান্য অবদান ও আত্মত্যাগ জাতি আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁর মতো একজন উদীয়মান দেশপ্রেমিককে হারানো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই বীর সূর্যসন্তানের শাহাদাত কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন।”
বিবৃতিতে আতাউর রহমান মুকুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকবিহ্বল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লোড হচ্ছে...