স্বাস্থ্য
সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার
NewsView5

নিউজভিউ ডেস্ক
দীর্ঘ ১৪ মাস পর রোববার (২৮ জুন) সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, ক্যাম্পেইন বাস্তবায়নে ১ লাখ ২০ হাজার কেন্দ্র ও ৫০০টি মোবাইল কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দুর্গম এলাকার শিশুদের আওতায় আনতে ১২ জেলার ৫৮ উপজেলার ২৯০ ইউনিয়নে অতিরিক্ত চারদিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানীর শাহবাগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কর্মসূচির উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভিটামিন ‘এ’ শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত নানা ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লোড হচ্ছে...