নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন বিএনপি নেতা আকবর
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নারায়ণগঞ্জ ও দেশের সর্বস্তরের জনগণের প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে আকবর হোসেন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও নেত্রী নিজের জন্য কিছুই করেননি, বরং দেশের ও দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন।
আকবর হোসেন বলেন, বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী এবং দেশের অমূল্য সম্পদ। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় আমি সারাদেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থতা দান করেন।
তিনি অসুস্থ দেশনেত্রীর জন্য বিশেষভাবে দোয়া করতে জনগণের প্রতি অনুরোধ জানান।

লোড হচ্ছে...