সারা দেশ
রেলসেতুর বারের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু
NewsView6
.jpg)
প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতুর বারে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলসেতু অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ছাদে অবস্থানরত যুবকটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।
পাংশা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজবাড়ী জিআরপি থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ট্রেনের ছাদে যাতায়াত বন্ধে কার্যকর পদক্ষেপের অভাবেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। তারা রেলওয়ের কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

লোড হচ্ছে...