সারা দেশ
ধান নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
NewsView

নিউজভিউ ডেস্ক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামে বুধবার (৬ মে) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবু নামে আরও এক যুবক আহত হয়েছেন।
নিহত শামীম হোসেন উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের মাঠ থেকে স্যালোইঞ্জিন চালিত ট্রলিতে করে এক কৃষকের ধান পরিবহন করছিলেন শামীম ও বাবু। ধান নামানোর সময় অসাবধানতাবশত একটি ধান মাড়াই মেশিনের বিদ্যুৎ সংযোগের সঙ্গে ট্রলি গাড়িটি জড়িয়ে যায়। এতে ট্রলিতে থাকা শামীম ও বাবু দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা জানান, "হাসপাতালে আনার আগেই শামীমের মৃত্যু হয়েছে। আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।"
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করা হবে। নিহতের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি।

লোড হচ্ছে...