জাতীয়
কোইকার সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী সরকার
NewsView4

নিউজভিউ ডেস্ক
বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১১ মে) সকালে সচিবালয়ে মন্ত্রীর দফতরে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ ও টেকসই গ্রামীণ উন্নয়নের বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।
আলোচনায় বাংলাদেশ ও কোইকার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় কোইকা বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসু কিম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...