নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সাইনবোর্ড এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত এবং বৈঠকে বসেছিলেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলায় অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বারের এমরান সাকিব (২৬), লাকসামের নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) ও লাঙ্গলকোটের মো. জোবায়ের (২০)। পুলিশ জানিয়েছে, তিনজনই বর্তমানে ফতুল্লার বিভিন্ন এলাকায় থাকেন।
ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক-জোনের ওসি পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে সাইকেলের স্পোক দিয়ে তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু এবং একটি এসএস পাইপ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ১৮ আগস্ট ফতুল্লার শান্তিধারা এলাকায় ‘মিলন-সাজিদ গ্রুপের’ সঙ্গে সংঘর্ষে জড়ানোর কথা জানিয়েছেন। ওই ঘটনায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কথাও তারা স্বীকার করেছেন বলে দাবি ডিবির।

লোড হচ্ছে...