জাতীয়
ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে পারে
NewsView

নিউজভিউ
সারাদেশে জেঁকে বসা শীতের মধ্যে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার দাপট থাকতে পারে, যার ফলে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা তারও নিচে নেমে আসতে পারে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে নৌযানগুলোকে অত্যন্ত সাবধানে ও ধীরগতিতে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নদীর গতিপথ নির্ণয় ও অন্য নৌযানের অবস্থান বুঝতে সমস্যা হতে পারে। তবে বর্তমানে ঘন কুয়াশার কারণে সতর্ক থাকার কথা বলা হলেও কোনো বিশেষ সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদীগুলোতে কুয়াশার ঘনত্ব বাড়ছে, যার ফলে ফেরি ও লঞ্চ চলাচল প্রায়ই বিঘ্নিত হচ্ছে। যাত্রী ও চালকদের জানমালের নিরাপত্তার স্বার্থে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

লোড হচ্ছে...