নারায়ণগঞ্জ
বেইলী স্কুলে চারদিনব্যাপী নৃত্য কর্মশালা
NewsView5

নিউজভিউ
গত ২৯ এপ্রিল ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। এই দিনকে কেন্দ্র করে বেইলী স্কুল , নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ও আনন্দভুবন স্কুল একত্রিত হয়ে নৃত্য কর্মশালার আয়োজন করেন। ৮-১১ মে (শুক্রবার-সোমবার) বেইলী স্কুল প্রাঙ্গণে “ডান্স মুভমেন্ট থেরাপি” অনুষ্ঠিত হয়।
১১ মে (সোমবার) কর্মশালার শেষদিনে নৃত্য প্রদর্শনীর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের নৃত্য শিক্ষক এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ফারজানা মিতা। এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান কাশেম জামাল ও প্রধান শিক্ষক মঞ্জুরুল হকসহ আরও শিক্ষকবৃন্দ।
বেশ জমকালো আয়োজনে উপযাপিত হয় এই কর্মশালা। বেইলী স্কুল আশা করে, নাচ শুধু বিনোদনের মাধ্যমই নয় নাচ শরীর ও মনের জন্য চিকিৎসাস্বরূপ। শিক্ষার্থীদের শারীরিক ও মনন বিকাশে এই আয়োজন খুবই কার্যকর হবে বলেও আশা করেন স্কুল কর্তৃপক্ষ।

লোড হচ্ছে...