রাজনীতিসদর
তারেক রহমান নারীর আত্মমর্যাদা উন্নয়নে কাজ করছেন: রাজিব
NHP NewsView

নিউজভিউ
নারীদের আত্মমর্যাদা এবং সাধারণ মানুষের সামাজিক অবস্থান শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। রোববার (১৫ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাজী ইদ্রিস আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজিব বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের প্রয়োজনে কাজ করার যে আদর্শ রেখে গেছেন, সেই লক্ষ্যেই বিএনপি পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও অবহেলিত নারীদের সম্মান বৃদ্ধিতে কাজ শুরু করেছেন। এই কার্ড নিশ্চিত করবে যে, কেউ পাশে না থাকলেও সরকার সবসময় জনগণের পাশে আছে।”
কাউন্সিলর ইকবাল হোসেনের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, “বিগত দিনে আন্দোলন-সংগ্রামে জেল জুলুম সহ্য করেও ইকবাল আপনাদের কথা ভুলে যাননি। সামর্থ্য অনুযায়ী তিনি সবসময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।” এসময় তিনি দেশের কল্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

লোড হচ্ছে...