আন্তর্জাতিক
ইরানে আবারও মার্কিন হামলা
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর এই অভিযান শুরু হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ সামরিক অভিযান শুরু করা হয়েছে। খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই নৌপথে বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগ, আইআরজিসির হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার মাধ্যমে ইরান আন্তর্জাতিক নৌ-চলাচলে গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে।”
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, অনুমোদনহীন নৌপথ ব্যবহার করায় একটি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন এই উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে। উভয় পক্ষের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও এ পথ দিয়ে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করার প্রশ্নে ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের বিরোধই নতুন এই সংকটকে আরও গভীর করে তুলছে।

লোড হচ্ছে...