নারায়ণগঞ্জ
সিটি প্রশাসককে চার দাবি জানাল নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন
NewsView5
(1).jpeg)
নিউজভিউ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে নগর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট চার দফা দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।
শনিবার (১৯ জুলাই) প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে বলা হয়, দুই নম্বর রেলগেট থেকে চাষাড়া মহিলা কলেজ পর্যন্ত রেললাইন ঘেঁষে নির্মাণাধীন সড়কটির দক্ষিণাংশ দেওভোগ সিটি পার্ক সংলগ্ন কাটা কাপড়ের মার্কেট এলাকা থেকে শুরু করা হলে দক্ষিণাঞ্চলের বাসিন্দারা সহজেই চাষাড়ায় যাতায়াত করতে পারবেন। এতে বঙ্গবন্ধু সড়ক ও দুই নম্বর রেলগেট এলাকায় যানজটও উল্লেখযোগ্যভাবে কমবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, এক নম্বর রেলগেট এলাকায় রেলওয়ের জায়গায় বাণিজ্যিক মার্কেট নির্মাণের পরিবর্তে সেটিকে খেলার মাঠ ও উন্মুক্ত নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত। নারায়ণগঞ্জ কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থী এবং নগরবাসীর জন্য এটি একটি প্রয়োজনীয় উদ্যোগ হবে বলে উল্লেখ করা হয়।
এছাড়া খানপুরে প্রস্তাবিত কন্টেইনার পোর্ট প্রকল্পকে অপ্রয়োজনীয় উল্লেখ করে তা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, প্রকল্পটির ব্যয় বাড়িয়ে ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা করা হয়েছে এবং এটি বাস্তবায়িত হলে নগরবাসীর জন্য নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে।
অপরদিকে, চীনের সহায়তায় দেশে নির্মাণাধীন ২০টি হাসপাতালের তালিকায় নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নাসিক প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে চারটি দাবির বিষয়ে জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি।

লোড হচ্ছে...