রাজনীতি
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জাসাস নেতা সানি, দোয়া প্রার্থনা
NewsView

নিউজভিউ
জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলো’র সম্পাদক আনিসুল ইসলাম সানি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ঘটনা সূত্রে জানা গেছে, রবিবার (৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় দলীয় একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আইনজীবী ভবন প্রাঙ্গণে তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। সেখানে উপস্থিত জাসাস নেতৃবৃন্দ তাঁকে তাৎক্ষণিকভাবে ভবনটির দ্বিতীয় তলায় একজন চিকিৎসকের শরণাপন্ন করেন। প্রাথমিক চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি বমি করে অচেতন হয়ে পড়েন।
এমন পরিস্থিতিতে তাঁকে দ্রুত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ইসিজি রিপোর্ট আশঙ্কাজনক আসায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে দ্রুত ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তরের পরামর্শ দেন। পরে একটি সরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. হারুন-অর-রশিদ চৌধুরী স্বপন বলেন, “আনিসুল ইসলাম সানি ভাই জাতীয়তাবাদী রাজনীতির একজন দক্ষ ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। আদালত পাড়ায় কাজ চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করছি।”
হাসপাতালে নেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, কন্যা, ভাতিজা পাপন এবং মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ খান মুকুলসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। তাঁর দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকেও পৃথকভাবে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

লোড হচ্ছে...